Sports
হৃদয় বললেন, ট্রফি জয়ের কথা শুধু মুখেই বলি, কাজে প্রতিফলন নেই
টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশকে ন্যূনতম ৪১ রানে জিততে হবে। হৃদয় তাই টস
লেখক খেলা ডেস্ক129K বার পড়া
টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশকে ন্যূনতম ৪১ রানে জিততে হবে। হৃদয় তাই টসের সময়ই ভালো একটা শুরুর আশার কথা বলেছিলেন।
কিন্তু মানুষ চায় এক, ঘটে আরেক। ১.৩ ওভারে ৬ রানে বাংলাদেশের ২ উইকেট নেই! ৭ ওভারের মধ্যে ২৮ রানে নেই বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজন। হৃদয়ও তাঁদের একজন। তখন কারও কারও মনে হতেই পারে, ৪১ রানে জিততে যেমন পরিপুষ্ট পুঁজির দরকার, সেটা হবে তো!


