তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে জেতার পর যে জমিতে কথিত অবৈধ দখলদারির অভিযোগে উচ্ছেদের নোটিশ পেয়েছিলেন, সেই জমিই এবার উপহার হিসেবে পেতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান।
গুজরাটের বাদোদরায় তাঁর পরিবারের বাড়ির পাশের প্রায় ২০ কোটি রুপি মূল্যের পৌরসভার জমিটি তাঁকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। এর অর্ধেক জমি বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব রয়েছে, বাকি অর্ধেক পাওয়া যাবে বাজারমূল্যের চেয়ে ৪৫ শতাংশ কম দামে।