Sports
এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় অস্ট্রেলিয়া
গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দ
লেখক খেলা ডেস্ক138K বার পড়া

গেবেখা টেস্টের চতুর্থ দিনটা যেন দুঃস্বপ্নের মতো কাটল অস্ট্রেলিয়ার। দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ১ উইকেটে ৩ রান নিয়ে, শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়েছে তারা। সব মিলিয়ে এক দিনেই ১৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৫৬ রান, এখনো পিছিয়ে ১৭০ রানে।
টেস্ট ইতিহাস বলছে, অস্ট্রেলিয়ার জন্য এক দিনে ১৩ উইকেট হারানোর ঘটনা বিরল। ১৯৫৪-৫৫ মৌসুমে অ্যাশেজে সিডনি টেস্টের পর এই প্রথম এক দিনে ১৩ উইকেট হারাল তারা।


