Sports
এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়
শুধু জিতলেই হবে না, মেলাতে হবে সমীকরণও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে হিসাবও তো কম হয়নি। আগে ব্যাট করলে এটা করতে হবে, পরে ব্যাট করলে ওটা; কিন্তু সবই যে এমন বৃথা যাবে, তা আর কে বুঝতে পেরেছিল!
লেখক ক্রীড়া প্রতিবেদক77K বার পড়া
শুধু জিতলেই হবে না, মেলাতে হবে সমীকরণও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে হিসাবও তো কম হয়নি। আগে ব্যাট করলে এটা করতে হবে, পরে ব্যাট করলে ওটা; কিন্তু সবই যে এমন বৃথা যাবে, তা আর কে বুঝতে পেরেছিল!
সমীকরণ মিলিয়ে জয় তো দূর, শারজায় আজ আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ের পর হতাশাজনক বোলিংয়ে গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও। শুরু থেকে শেষ প্রায় একচেটিয়া দাপট দেখানো আফগানিস্তান ১৬১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৮৭ বল ও ৭ উইকেট হাতে রেখে।
টস জিতে আগে ব্যাট করে ১৬০ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে ফাইনালে যেতে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো আফগানদের। ২৭তম ওভারেই আফগানিস্তান ১১৯ করে ফেলায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ফাইনাল খেলা হচ্ছে না। আগামী পরশু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা জিম্বাবুয়ে।


