Sports
মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল
ভাইরাসে আক্রান্ত ভিনসেন্ট কোম্পানি ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিছুটা সংশয় ছিল গোলপোস্টের নিচে মানুয়েল ন্যয়ারের থাকা নিয়েও। শেষ পর্যন্ত দুজনই থাকলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের আর জয়ে ফেরা হলো না।
লেখক খেলা ডেস্ক71K বার পড়া

ভাইরাসে আক্রান্ত ভিনসেন্ট কোম্পানি ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিছুটা সংশয় ছিল গোলপোস্টের নিচে মানুয়েল ন্যয়ারের থাকা নিয়েও। শেষ পর্যন্ত দুজনই থাকলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের আর জয়ে ফেরা হলো না।
আগের ম্যাচে ভাইকিংয়ের মাঠ থেকে ড্র করে ফেরা বায়ার্ন এবার নিজেদের মাঠে পয়েন্ট খোয়াল আর্সেনালের কাছে। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে দুই দলই ছিল সতর্ক। গত ম্যাচে লাল কার্ড দেখা মাইকেল ওলিসেকে ছাড়া নেমে বায়ার্ন আক্রমণে গুছিয়ে উঠতে সময় নিয়েছে। এর মধ্যেই সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনাল অধিনায়ক বুকায়ো সাকাকে। তাঁর বদলি হিসেবে নামা এবেরেচি এজে-ই দলকে এগিয়ে দেন ২৫ মিনিটে। মার্টিন ওডেগার্ডের দারুণ লম্বা পাস ধরে বক্সে ঢুকে ন্যয়ারকে পরাস্ত করেন এই ইংলিশ মিডফিল্ডার।


