Sports
লিভারপুলে ‘নির্মম’ হয়ে ওঠা কে এই কিশোর
সাত গোলের ম্যাচ। একটি গোলও করতে পারেননি। তবু অ্যানফিল্ডের রাতটা ১৮ বছর বয়সী রিও এনগোমোহার। এমন এক রাত—এনগোমোহার পারফরম্যান্স দেখে যে রাতে লিভারপুলের একটু বয়স্ক সমর্থক স্মৃতি হাতড়েছেন। ক্লাব ফুটবলে সবচেয়ে বড় মঞ্চে ল
লেখক খেলা ডেস্ক120K বার পড়া
সাত গোলের ম্যাচ। একটি গোলও করতে পারেননি। তবু অ্যানফিল্ডের রাতটা ১৮ বছর বয়সী রিও এনগোমোহার। এমন এক রাত—এনগোমোহার পারফরম্যান্স দেখে যে রাতে লিভারপুলের একটু বয়স্ক সমর্থক স্মৃতি হাতড়েছেন। ক্লাব ফুটবলে সবচেয়ে বড় মঞ্চে লিভারপুলের হয়ে এতটা কম বয়সে এর আগে এত ভালো খেলেছেন কে?
‘দ্য অ্যাথলেটিক’ এর উত্তর, কেউ না!
অ্যানফিল্ডে গতকাল রাতের একটি মুহূর্ত দেখে ব্যাপারটা আন্দাজ করে নেওয়া যায়। প্রথমে ফ্লোরিয়ান ভির্টৎস, তারপর আলেকসান্দার ইসাক এবং তারপর ৭৪ মিনিটে এনগোমায়ার বদলি হিসেবে ব্র্যাডলি বারকোলাকে নামান লিভারপুলের কোচ আন্দনি ইরাওলা। এই তিন বদলি খেলোয়াড়ের একেকজনের দাম ১০ কোটি পাউন্ডের বেশি। তবু তাঁরা কেউই আলো কাড়তে পারেননি, যতটা ৭৪ মিনিটে বদলি হয়ে উঠে যাওয়ার আগেই কেড়েছেন এনগোমোহা।


