তৃতীয় রাউন্ডে জিতেছে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ। খুলনার হয়ে ৫ উইকেট পেয়েছেন কনকাশন বদলি হিসেবে নামা বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর পেসার শফিকুল ইসলাম এবং সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।
গতকাল সামিউন বাসীরের কনকাশন হওয়ার পর ‘লাইক টু লাইক’ বদলি হিসেবে নামেন আরেক বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। গতকালই ৪ উইকেট নিয়ে রান তাড়া করতে নামা চট্টগ্রামকে ১৭৪/৫ বানিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সী এই কিশোর। আজ আরেকটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৫ উইকেট পেয়ে গেছেন রাকিব, খুলনাকে এনে দিয়েছেন ১০ রানের দারুণ এক জয়ও।