Sports
আফগানিস্তান ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন তাসকিন ও শরীফুল
ওয়ানডে র্যাঙ্কিংয়ে আগে থেকেই ১ নম্বরে ছিলেন। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পর শীর্ষ স্থানটা আরও মজবুত হয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খানের। এই পারফরম্যান্সের পর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে রশি
লেখক খেলা ডেস্ক70K বার পড়া

ওয়ানডে র্যাঙ্কিংয়ে আগে থেকেই ১ নম্বরে ছিলেন। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পর শীর্ষ স্থানটা আরও মজবুত হয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খানের। এই পারফরম্যান্সের পর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে রশিদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪২। আগের সপ্তাহে যা ছিল ৭১৪।
শীর্ষে থাকা রশিদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আবরার আহমেদের ব্যবধান এখন ৮০ পয়েন্টের। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এমন ছন্দে থাকা রশিদের বিপক্ষেই আজ বাঁচা–মরার ম্যাচে খেলবে বাংলাদেশ। টি–টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও আছেন এই রশিদ খান।


