Sports
রোনালদোর পেনাল্টি মিস, বাড়ল মেসির সঙ্গে ব্যবধান
পর্তুগাল দলে ৩০ দিন নিষিদ্ধ এবং ৩৫ হাজার টাকা জরিমানার শাস্তি পাওয়ার পর এটাই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ম্যাচ। জাতীয় দল কী মিস করছে, সেটা পারফরম্যান্স দিয়েই তাঁর দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু রোনালদো যেটা দে
লেখক খেলা ডেস্ক146K বার পড়া

পর্তুগাল দলে ৩০ দিন নিষিদ্ধ এবং ৩৫ হাজার টাকা জরিমানার শাস্তি পাওয়ার পর এটাই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ম্যাচ। জাতীয় দল কী মিস করছে, সেটা পারফরম্যান্স দিয়েই তাঁর দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু রোনালদো যেটা দেখিয়েছেন, তাতে হতাশ হতে পারেন তাঁর সমর্থকেরাই।
প্রথমার্ধে যোগ করা সময়ে পেনাল্টি মিস করেন। সেটা হতেই পারে, তবে পোস্টের বাইরে মেরে মিসটা যেভাবে করেছেন, সেটা ঠিক রোনালদো–সুলভ নয়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে তো বিস্ময় জাগল আরও।


