Sports
অধিনায়ক বাভুমাই আসল বাভুমা
নেতৃত্বের আসল পরীক্ষা হয় বিপদের দিনে। গেবেখা টেস্টে টেম্বা বাভুমা সেই পরীক্ষায় উতরে গেলেন দাপটের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১১০ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমার ৯ ঘণ্টার ম্যারাথন ইনিংসে করেছে ৪২৫
লেখক খেলা ডেস্ক83K বার পড়া

নেতৃত্বের আসল পরীক্ষা হয় বিপদের দিনে। গেবেখা টেস্টে টেম্বা বাভুমা সেই পরীক্ষায় উতরে গেলেন দাপটের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১১০ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমার ৯ ঘণ্টার ম্যারাথন ইনিংসে করেছে ৪২৫ রান। বাভুমা খেলেছেন ১৭৯ রানের ইনিংস, যেটা টেস্টে তাঁর সর্বোচ্চ।
বাভুমা টেস্টের প্রথম দিনে উইকেটে গিয়ে হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়েছিলেন। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডরা তখন একেকটা ‘বোমা’ ছুড়ছিলেন। সেসব সামলে ৩৩৪ বলে গড়েছেন এক মহাকাব্যিক ইনিংসের সৌধ।
টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। জুটি গড়েছেন মার্কো ইয়ানসেন (১৩২), সাইমন হারমারদের (১৮৩) মতো বোলিং অলরাউন্ডারদের সঙ্গে। পুরো ইনিংসটাতেই বাভুমা চাপের মুখে ব্যাটিং করে গেছেন।


