অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পেলেন প্রথম ফিফটি এবং সঙ্গে ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ার–সেরাও।
তাতে ২১ বছর বয়সেই আলোচনায় পাকিস্তানের অলরাউন্ডার আরাফাত মিনহাস। কে এই পাকিস্তানি অলরাউন্ডার?
আরাফাত সম্পর্কে আরও জানার আগে গতকাল তিনি কী করেছেন, সেটা জেনে নেওয়া যাক।
বাঁহাতি এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে রান করেছেন ৫৯। সেটি এসেছে ৫৮ বলে। মানে উপযুক্ত ওয়ানডে ইনিংস। সেটাও খেলেছেন দলের বিপদের সময়ে। আরাফাত যখন ব্যাটিংয়ে নামেন, তখন পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩৩।