Sports
বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈম
নাঈম আহমেদ প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছেন গত মৌসুমেই। অভিষেক মৌসুমে তিনি খেলেছিলেন তিন ম্যাচ। এবারও প্রথম দুই ম্যাচে রাজশাহীর একাদশে ছিলেন। কিন্তু আলোচনা হওয়া তো দূর, বলার মতো কিছু করতে পারেননি। ৫ ম্যাচের ১০ ইনিংসে তা
লেখক মাহমুদুল হাসান76K বার পড়া

নাঈম আহমেদ প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছেন গত মৌসুমেই। অভিষেক মৌসুমে তিনি খেলেছিলেন তিন ম্যাচ। এবারও প্রথম দুই ম্যাচে রাজশাহীর একাদশে ছিলেন। কিন্তু আলোচনা হওয়া তো দূর, বলার মতো কিছু করতে পারেননি। ৫ ম্যাচের ১০ ইনিংসে তাঁর দুটি ফিফটি ছিল, কিন্তু সেঞ্চুরির দেখা না পেলে তো আর নজরেও আসা যায় না।
নিজের প্রথম সেঞ্চুরির জন্য নাঈমের অপেক্ষা শেষ হয়ে গিয়েছিল গত পরশুই, তখনই তিনি হন শিরোনাম। গতকাল সেই সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতেও। এই অনুভূতি কেমন? নাঈমের এক শব্দের ইংরেজি উত্তরেও মুঠোফোনের এপার থেকেও উচ্ছ্বাসটা টের পাওয়া গেল স্পষ্ট, ‘অ্যামেজিং।’


