Sports
ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই ভারত
শুরুটা ভালো করেও লড়াইটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। সেই সুযোগে প্রথমার্ধেই ১৬–৫ গোলের ব্যবধান গড়ে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি মালদ্বীপের মেয়েরা।
লেখক ক্রীড়া প্রতিবেদক80K বার পড়া

শুরুটা ভালো করেও লড়াইটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। সেই সুযোগে প্রথমার্ধেই ১৬–৫ গোলের ব্যবধান গড়ে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি মালদ্বীপের মেয়েরা।
৩৩–২০ গোলে ম্যাচ জিতে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পরশু বেলা তিনটায় ফাইনালে আবারও তাদের প্রতিপক্ষ ভারত। তার আগে আগামীকাল বেলা দুইটায় চার জাতি এই টুর্নামেন্টে ব্রোঞ্জপদকের লড়াইয়ে নামবে মালদ্বীপ ও নেপাল।


