Sports
বাভুমার ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫
পরশু গেবেখা টেস্টের প্রথম দিনে টেম্বা বাভুমা যখন উইকেটে আসেন, ১২ রানে দুই উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়েই তিনি দেখেছেন ১১০ রানে দলের ৬ উইকেট নেই। অথচ সেখান থেকেই কি না অবিশ্বাস্
লেখক খেলা ডেস্ক136K বার পড়া

পরশু গেবেখা টেস্টের প্রথম দিনে টেম্বা বাভুমা যখন উইকেটে আসেন, ১২ রানে দুই উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়েই তিনি দেখেছেন ১১০ রানে দলের ৬ উইকেট নেই। অথচ সেখান থেকেই কি না অবিশ্বাস্য একটা প্রতিরোধ গড়ে ফেললেন প্রোটিয়া অধিনায়ক।
৫৫২ মিনিট আর ৩৩৪ বলের ইনিংসে ১৮ চার ও ১ ছক্কায় বাভুমা করেছেন ১৭৯ রানের ইনিংস। বৃষ্টি–বিঘ্নিত ম্যাচে আজ তৃতীয় দিনে সেঞ্চুরিটা পেয়েছেন বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি, নিজের টেস্ট–সর্বোচ্চ ইনিংস তো বটেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কেরও সর্বোচ্চ রানের ইনিংস এটাই।


