Sports
পিএসজিকে সেই ৬-১ মনে করিয়ে নিজেদের ক্ষতও দেখাল বার্সেলোনা
কিছু রাত কখনো পুরোনো হয় না। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, বদলে যায় খেলোয়াড়, কোচ, এমনকি দুই দলের শক্তির সমীকরণও। কিন্তু স্মৃতির দেয়ালে কিছু রাত চিরকাল একই রকম উজ্জ্বল থাকে। বার্সেলোনার কাছে ২০১৭ সালের ৮ মার্চ তেমনই এক রাত
লেখক খেলা ডেস্ক69K বার পড়া

কিছু রাত কখনো পুরোনো হয় না। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, বদলে যায় খেলোয়াড়, কোচ, এমনকি দুই দলের শক্তির সমীকরণও। কিন্তু স্মৃতির দেয়ালে কিছু রাত চিরকাল একই রকম উজ্জ্বল থাকে। বার্সেলোনার কাছে ২০১৭ সালের ৮ মার্চ তেমনই এক রাত। যেদিন প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) ৬-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসেরই অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল কাতালানরা।
আজ চ্যাম্পিয়নস লিগে আবার মুখোমুখি পিএসজি ও বার্সেলোনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়ের আগে সেই রাতের স্মৃতি ফিরিয়ে এনেছে বার্সেলোনা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে পিএসজির বিপক্ষে অতীতের লড়াইয়ের গল্প বলতে গিয়ে মনে করিয়ে দিয়েছে বিখ্যাত সেই ‘রেমোন্তাদা’র কথা।


