Sports
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর। সে ম্যাচে রেফারির সমালোচনা করায় মিসর কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল খবরটি জানায় মিসর ফু
লেখক খেলা ডেস্ক44K বার পড়া

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর। সে ম্যাচে রেফারির সমালোচনা করায় মিসর কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল খবরটি জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
রেফারির ভুলকে মিসরের বিদায়ের কারণ হিসেবে দায়ী করায় শাস্তি পেয়েছেন ৬০ বছর বয়সী কোচ হাসান। হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘মাঠের ভেতরে কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরে কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’


