Sports
এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’
পৃথিবীতে বহু ‘ষড়যন্ত্র–তত্ত্ব’ চালু আছে। কেনেডি হত্যাকাণ্ড, ভিনগ্রহবাসীদের অস্তিত্ব, ইলুমিনাতি কিংবা গ্রিফন শকুন—চাইলে এমন আরও অনেক ‘ষড়যন্ত্র–তত্ত্বে’র কথা বলা যায়। গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে ব্রাজিলেও এমন এক ষড়যন্ত্র–তত্ত
লেখক খেলা ডেস্ক76K বার পড়া

পৃথিবীতে বহু ‘ষড়যন্ত্র–তত্ত্ব’ চালু আছে। কেনেডি হত্যাকাণ্ড, ভিনগ্রহবাসীদের অস্তিত্ব, ইলুমিনাতি কিংবা গ্রিফন শকুন—চাইলে এমন আরও অনেক ‘ষড়যন্ত্র–তত্ত্বে’র কথা বলা যায়। গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে ব্রাজিলেও এমন এক ষড়যন্ত্র–তত্ত্ব চালু হয়েছিল; এই ভিনিসিয়ুস আসল, না নকল!
আসলে বিশ্বকাপের পরই মুখের কসমেটিক সার্জারি করান ভিনি। তাতে মুখের সৌষ্ঠব কিছুটা পাল্টায়। কিন্তু ষড়যন্ত্র–তত্ত্বে বিশ্বাসীরা বসে থাকবেন কেন! অবিশ্বাস্য এক তত্ত্ব চালু হয় ব্রাজিলজুড়ে—ভিনিসিয়ুস রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এবং তাঁর বিজ্ঞাপনের চুক্তিগুলো বজায় রাখতে অবিকল তাঁর মতো দেখতে অন্য কাউকে মাঠে নামানো হচ্ছে!


