Sports
জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটারদের কী বার্তা দিয়েছিলেন তামিম
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। লড়াই ছাড়াই হারটাও তাঁর কাছ থেকে দেখা। ম্যাচের পর বিসিবি সভাপতি ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে
লেখক ক্রীড়া প্রতিবেদক85K বার পড়া
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। লড়াই ছাড়াই হারটাও তাঁর কাছ থেকে দেখা। ম্যাচের পর বিসিবি সভাপতি ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেদিন কী কথা হয়েছিল তাঁর সঙ্গে?
এমন প্রশ্নের উত্তরে আজ আবুধাবিতে প্রধান কোচ ফিল সিমন্স সাংবাদিকদের বলেন, ‘বার্তা ছিল কঠোর পরিশ্রম করে যাওয়া এবং এটা মনে রাখা ও বোঝা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা সবাই আমাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয়, এটাই ছিল তাঁর মূল বার্তা।’


