Sports
আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে
বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথে তখন কিছুটা এগিয়েই গিয়েছিল তারা। আফগানিস্তানের বিপক্ষে অল্প ব্যবধানের একটা জয়ই তাদের ফাইনালে তুলে দিতে পারত। কিন্তু জয় তো দূর, উল্টো
লেখক খেলা ডেস্ক76K বার পড়া

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথে তখন কিছুটা এগিয়েই গিয়েছিল তারা। আফগানিস্তানের বিপক্ষে অল্প ব্যবধানের একটা জয়ই তাদের ফাইনালে তুলে দিতে পারত। কিন্তু জয় তো দূর, উল্টো বড় ব্যবধানে হেরে গেছে জিম্বাবুয়ে।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানে হেরেছে তারা। জিম্বাবুয়ে ম্যাচটা জিতলেই ফাইনালে ওঠার পথটা সহজ হতো বাংলাদেশের, তখন শেষ ম্যাচে জিতলেই হতো। আবার অল্প ব্যবধানে হারলেও শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে পড়তে হতো বাংলাদেশকে। কিন্তু এখন জিম্বাবুয়ের বড় হারে কাজটা একটু কম কঠিন হওয়ার কথা।


