Sports
এক ইউরো খরচে ব্যালন ডি’অরে ভোট দেওয়া যাবে মেসি–রোনালদোকে, যত খুশি ততবার
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে ভোট সবাই দিতে পারেন না। বর্তমানে ফিফা সদস্য দেশগুলোর নির্বাচিত সাংবাদিকেরাই শুধু এ সুযোগ পান। কিন্তু কে পেতে পারেন, কে পেয়েছেন আর কে আসলেই পাওয়ার যোগ্য ছিল, এমন আল
লেখক খেলা ডেস্ক149K বার পড়া

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে ভোট সবাই দিতে পারেন না। বর্তমানে ফিফা সদস্য দেশগুলোর নির্বাচিত সাংবাদিকেরাই শুধু এ সুযোগ পান। কিন্তু কে পেতে পারেন, কে পেয়েছেন আর কে আসলেই পাওয়ার যোগ্য ছিল, এমন আলোচনার অন্ত নেই সমর্থকদের মধ্যে।
এবার সমর্থকদের জন্যও ব্যালন ডি’অরে ভোটের সুযোগ এসেছে। তবে সে জন্য পকেট থেকে খরচ করতে হবে এক ইউরো। শুধু একবার নয়, চাইলে একই খেলোয়াড়কে যতবার খুশি ভোট দেওয়া যাবে। প্রতি ভোটের জন্য এক ইউরো দিতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনটি করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষই।


