বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন শুভাগত হোম। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ১৭৬ রানে অপরাজিত আছেন রাজশাহীর তরুণ ব্যাটসম্যান নাঈম আহমেদ।
৪ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ দ্বিতীয় দিনের শুরুতে ১ রান তুলতেই হারিয়ে ফেলে আরও ২ উইকেট। ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম (১১৬) ও রিজান হোসেন (৪৪)। ৫ রান যোগ হওয়ার পর বিদায় নেন আবু হায়দারও। ২৩২/৭ হয়ে যাওয়া সেই ময়মনসিংহ ঢাকার বিপক্ষে শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৩৮৭ রানে।