Sports
প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরিই ৪০০ রানের, খুলল ভারতের ৭৮ বছর আগের ‘দরজা’
ভাউসাহেব বাবাসাহেব নিম্বলকর। এই নামে এখন তাঁকে চেনা কষ্ট। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৯৪৮ সালের মৌসুম দেখা কিংবা জানাশোনা থাকা কেউ চিনতে পারেন। চিনতে পারেন ক্রিকেটের পাঁড় ভক্তরাও, যদি তাঁর আরেক পরিচয় বলা হয়। ১৪ বছর আগে মৃ
লেখক খেলা ডেস্ক43K বার পড়া

ভাউসাহেব বাবাসাহেব নিম্বলকর। এই নামে এখন তাঁকে চেনা কষ্ট। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৯৪৮ সালের মৌসুম দেখা কিংবা জানাশোনা থাকা কেউ চিনতে পারেন। চিনতে পারেন ক্রিকেটের পাঁড় ভক্তরাও, যদি তাঁর আরেক পরিচয় বলা হয়। ১৪ বছর আগে মৃত্যুর আগে ভদ্রলোককে নিয়ে গুঞ্জন ছিল, ‘আরেকটু হলেই ব্র্যাডম্যানকে পেছনে ফেলত’!
কিংবা তাঁকে দেখলে কেউ কেউ ওই কথা বলতেন। সেটা সেই আটচল্লিশের ১৮ ডিসেম্বর পুনেতে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষে। মহারাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে তৃতীয় দিনে গিয়ে হার মেনে নিয়েছিলেন কাথিয়াওয়াড় অধিনায়ক রাজকোটের মহারাজা ঠাকুর সাহেব। পিতৃপ্রদত্ত নাম ছিল প্রদ্যুমনসিংহজি।


