জিম্বাবুয়ের বিপক্ষে হারটা এমনিতেই বাংলাদেশ দলের জন্য ছিল বড় ধাক্কা। ওই হারের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলাও অনিশ্চিত তাদের। এর মধ্যেই বাংলাদেশ পেল আরও এক দুঃসংবাদ।
গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মন্থর ওভাররেটের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিকে ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিপক্ষে মন্থর ওভাররেটের অভিযোগ করেন।