Sports
ইউরোপে কোন দলের আক্রমণভাগ এখন সবচেয়ে ভয়ংকর
তিনজন মিলে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন। একজন গোল করছেন, আরেকজন গোলের সুযোগ তৈরি করছেন। কখনো আবার তিনজনই হয়ে উঠছেন গোলশিকারি। ফুটবলে এমন আক্রমণত্রয়ী যেকোনো দলের জন্য আশীর্বাদ। প্রতিপক্ষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন।
লেখক খেলা ডেস্ক135K বার পড়া

তিনজন মিলে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন। একজন গোল করছেন, আরেকজন গোলের সুযোগ তৈরি করছেন। কখনো আবার তিনজনই হয়ে উঠছেন গোলশিকারি। ফুটবলে এমন আক্রমণত্রয়ী যেকোনো দলের জন্য আশীর্বাদ। প্রতিপক্ষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন।
একসময় বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের ‘এমএসএন’ কিংবা রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের ‘বিবিসি’ ছিল প্রতিপক্ষের রক্ষণের আতঙ্ক। সেই দিনগুলো এখন ইতিহাসের পাতায়। তবে ইউরোপের ফুটবলে গোলের উৎসব থেমে নেই। বদলেছে শুধু উৎসবের আয়োজকেরা।


