Sports
‘ক্রস’ চিহ্নে বিমানবন্দরে আটকে গেলেন মুহতাসিন
উজবেকিস্তানের তাসখন্দে আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শনিবার রাতে ছয় খেলোয়াড়ের বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু দলের পাঁচ খেলোয়াড় বিমানে উঠতে পা
লেখক ক্রীড়া প্রতিবেদক88K বার পড়া

উজবেকিস্তানের তাসখন্দে আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শনিবার রাতে ছয় খেলোয়াড়ের বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু দলের পাঁচ খেলোয়াড় বিমানে উঠতে পারলেও বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে দেশের এক নম্বর র্যাঙ্কিংধারী পুরুষ খেলোয়াড় মুহতাসিন আহমেদকে।
বাংলাদেশ দলের সদস্যদের ভিসা–সংক্রান্ত একটি তালিকায় মুহতাসিনের নামের পাশে ‘ক্রস’ চিহ্ন থাকায় ফ্লাইটে উঠতে পারেননি মুহতাসিন।


