Sports
সালমানের সেঞ্চুরির পর আফ্রিদিদের তোপ, ৩৭ রানের জয়ে যাত্রা শুরু পাকিস্তানের
৩৯ বলে ৫৩ রান দরকার, হাতে আছে ৫ উইকেট—সম্ভাবনার পাল্লাটা শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কানরা বাকি ৫ উইকেট হারিয়ে যোগ করতে পারল আর মাত্র ১৫
লেখক খেলা ডেস্ক61K বার পড়া

৩৯ বলে ৫৩ রান দরকার, হাতে আছে ৫ উইকেট—সম্ভাবনার পাল্লাটা শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কানরা বাকি ৫ উইকেট হারিয়ে যোগ করতে পারল আর মাত্র ১৫ রান। শ্রীলঙ্কাকে ২৬৮ রানে অলআউট করে পাকিস্তান টুর্নামেন্ট শুরু করল ৩৭ রানের জয়ে।
সালমান আগার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অলআউট হওয়ার আগে পাকিস্তান করে ৩০৫ রান। ৯০ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০৭ রান করেন সালমান। এটি তাঁর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।


