Sports
নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত সুখকর ছিল না। সর্বশেষ দুই সাক্ষাতেই হেরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির আজকের ম্যাচে তাই নেপাল নারী দলকেই ফেবারিট ধরে নিয়েছিলেন সবাই। কিন্ত
লেখক ক্রীড়া প্রতিবেদক115K বার পড়া

নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত সুখকর ছিল না। সর্বশেষ দুই সাক্ষাতেই হেরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির আজকের ম্যাচে তাই নেপাল নারী দলকেই ফেবারিট ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু এবার হলো উল্টো ফল।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ দল। স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল নেপালকে হারিয়েছে ৩৩–২০ গোলে।


