Sports
সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে
পাঁচ ম্যাচ। একেবারে কমও নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। পুরো সিরিজ বসে কাটিয়েছেন ড্রেসিংরুমে। কেন? সূর্যবংশীকে নিয়ে ভারতের আগ্রহ ক
লেখক খেলা ডেস্ক145K বার পড়া

পাঁচ ম্যাচ। একেবারে কমও নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। পুরো সিরিজ বসে কাটিয়েছেন ড্রেসিংরুমে। কেন? সূর্যবংশীকে নিয়ে ভারতের আগ্রহ কি কমে গেল?
ভারতের হয়ে সূর্যবংশীর অভিষেক চলতি বছরের জুলাইয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার খেলেছেন ৮টি ম্যাচ। এ সময়ে ফিফটি করেছেন দুটি, সব মিলিয়ে রান ২৪৬। এই রান তিনি করেছেন ৩০.৭৫ গড়ে।


