Sports
ফিফা সভাপতি ইনফান্তিনো কেন ঢাকায়
মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ দুপুরে ঢাকায় পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
লেখক ক্রীড়া প্রতিবেদক55K বার পড়া

মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ দুপুরে ঢাকায় পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
তবে জিয়ান্নি ইনফান্তিনোর এই আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তাঁর সঙ্গে বাফুফে সভাপতির সৌজন্য সাক্ষাৎও হয়েছে। এ সময় বাফুফের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


