‎‎মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ দুপুরে ঢাকায় পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
‎তবে জিয়ান্নি ইনফান্তিনোর এই আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।
‎হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তাঁর সঙ্গে বাফুফে সভাপতির সৌজন্য সাক্ষাৎও হয়েছে। এ সময় বাফুফের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।