Sports
টাকা বেশি, গতি কম—পেসারদের নিয়ে দুশ্চিন্তা ব্রেট লির
ব্যাটসম্যানের কানের পাশ দিয়ে শিসের মতো শব্দ তুলে বল ছুটে যাবে, গতির ঝড়ে কেঁপে উঠবেন ব্যাটসম্যান—ফাস্ট বোলিংয়ের রোমাঞ্চ তো এখানেই। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল ছুড়তে পারা বোলারদের আলাদা কদরও তাই। কিন্তু আধুনি
লেখক খেলা ডেস্ক116K বার পড়া
ব্যাটসম্যানের কানের পাশ দিয়ে শিসের মতো শব্দ তুলে বল ছুটে যাবে, গতির ঝড়ে কেঁপে উঠবেন ব্যাটসম্যান—ফাস্ট বোলিংয়ের রোমাঞ্চ তো এখানেই। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল ছুড়তে পারা বোলারদের আলাদা কদরও তাই। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই গতির ঝড় কি ক্রমেই বিরল হয়ে উঠছে?
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লির আশঙ্কা কিন্তু তেমনই। তাঁর অনুমান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপুল অর্থ আর দীর্ঘ ক্যারিয়ারের হিসাব কষতে গিয়ে পেসাররা হয়তো নিজেদের গতির লাগাম টেনে ধরছেন।


