Sports
৭ বছরে মাত্র একবার, হারিয়ে যেতে বসা সেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ফিরছে আবার
একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। তিন দলের লড়াই, ফাইনালের রোমাঞ্চ, ট্রফি জয়ের উৎসব। টি-টুয়েন্টির দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে ব
লেখক ক্রীড়া প্রতিবেদক138K বার পড়া

একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। তিন দলের লড়াই, ফাইনালের রোমাঞ্চ, ট্রফি জয়ের উৎসব। টি-টুয়েন্টির দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরোনো সেই স্বাদই ফিরছে আজ আবুধাবিতে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ, সাড়ে আট বছরের বেশি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৮৫তম ওয়ানডে দ্বৈরথ তাই এবার একটু অন্য রকম। সিরিজের তৃতীয় দল আফগানিস্তান।


