Sports
মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্পেনকে শাস্তি দিল ফিফা
মুসলিমদের লক্ষ্য করে গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিলেন স্পেনের একদল সমর্থক। গত মার্চের সেই ঘটনায় এবার শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্
লেখক খেলা ডেস্ক52K বার পড়া

মুসলিমদের লক্ষ্য করে গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিলেন স্পেনের একদল সমর্থক। গত মার্চের সেই ঘটনায় এবার শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রেখে খেলতে হবে স্পেনকে। পাশাপাশি ২০ হাজার ডলার জরিমানাও করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। প্রথমার্ধের প্রায় ১০ মিনিটের সময় স্পেনের একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন স্লোগান দিতে শুরু করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান শোনা যায়।


