Sports
পুরোনো অস্ত্রে ভরসা ভারতের, সিরিজ নির্ধারণী ম্যাচের দলে ভুবনেশ্বর
নিউজিল্যান্ড সফর নয়, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতের হয়ে খেলতে পারেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি–টুয়েন্টি ম্যাচের আগে তাঁকে দলে ফিরিয়েছে ভারত।
লেখক খেলা ডেস্ক42K বার পড়া

নিউজিল্যান্ড সফর নয়, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতের হয়ে খেলতে পারেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি–টুয়েন্টি ম্যাচের আগে তাঁকে দলে ফিরিয়েছে ভারত।
ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের এই সিরিজে পঞ্চম ও শেষ ম্যাচে খেলা অনিশ্চিত। কাঁধের চোটে পড়েছেন অর্শদীপ। হায়দরাবাদে চতুর্থ টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ের সময় চোট পান। তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচের আগে। তাই বিকল্প হিসেবে প্রায় চার বছর পর দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে।


