Sports
মোহামেডানের তিনে তিন, গাজীপুরে সিটিকে হারাল কিংস
বাংলাদেশ ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ২-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা সিটি ক্লাবকে ৩-০ গোলে হ
লেখক ক্রীড়া প্রতিবেদক30K বার পড়া

বাংলাদেশ ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ২-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা সিটি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পুলিশ এফসি। অন্যদিকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস।


