Sports
এক সফরে চার সেঞ্চুরি হোপের, ভারত সফরে সফরকারী ব্যাটসম্যানদের সর্বোচ্চ সেঞ্চুরি কার
শাই হোপ উড়ছেন! ভারতের মাটিতে দলটির বিপক্ষে একের পর এক সেঞ্চুরি করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। এই সফরে তাঁর সেঞ্চুরি হয়েছে চারটি। এই তালিকায় সর্বশেষ সংযোজন গতকাল চতুর্থ টি-টুয়েন্টিতে ১০২ রানের ইনিংস।
লেখক খেলা ডেস্ক53K বার পড়া

শাই হোপ উড়ছেন! ভারতের মাটিতে দলটির বিপক্ষে একের পর এক সেঞ্চুরি করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। এই সফরে তাঁর সেঞ্চুরি হয়েছে চারটি। এই তালিকায় সর্বশেষ সংযোজন গতকাল চতুর্থ টি-টুয়েন্টিতে ১০২ রানের ইনিংস।
এই সেঞ্চুরিতে বিশেষ এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন হোপ। ভারতের সফরে কোনো সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
ভারতে এক সফরে চার সেঞ্চুরির কীর্তি আছে আরও দুজনের—ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।


