Sports
জাতীয় দলে ফিরতে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন জাহানারা
দুই বছর আগে হুট করে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকেই আর বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেই জাহানারা আলম। তবে এখন আবার তিনি দেশের ক্রিকেটে ফিরতে চান, জাতীয় দলে ফিরতে খেলতে চান ঘরোয়া ক্রিকেটেও। নিজের এই ইচ্ছার কথা জানিয়ে সম্প্
লেখক ক্রীড়া প্রতিবেদক133K বার পড়া

দুই বছর আগে হুট করে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকেই আর বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেই জাহানারা আলম। তবে এখন আবার তিনি দেশের ক্রিকেটে ফিরতে চান, জাতীয় দলে ফিরতে খেলতে চান ঘরোয়া ক্রিকেটেও। নিজের এই ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগও করেছেন জাহানারা।
এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হ্যাঁ, সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। বিসিবির আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেছে। সে সবই (ঘরোয়া ক্রিকেটও) খেলতে রাজি আছে।’


