Sports
শেফিল্ডের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখলেন হামজা
ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটে পোর্টসমাউথের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ৮৯ মিনিটের গোলে শেষ পর্যন্ত পোর্টসমাউথের মাঠে শেফিল্ড হেরেছে ৩–২ গোলে। একে তো এমন হার, তার ওপর ৪৪ মিনিটে
লেখক খেলা ডেস্ক97K বার পড়া

ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটে পোর্টসমাউথের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ৮৯ মিনিটের গোলে শেষ পর্যন্ত পোর্টসমাউথের মাঠে শেফিল্ড হেরেছে ৩–২ গোলে। একে তো এমন হার, তার ওপর ৪৪ মিনিটের পর থেকে শেফিল্ডকে ১০ জন নিয়ে খেলতে হয়। কারণ? লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার তাই ক্ষোভ ঢেলেছেন ম্যাচের রেফারি অলিভার ল্যাংফোর্ডের ওপর। চ্যাম্পিয়নশিপে গতকাল রাতের এই ম্যাচে পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা–ম্যাককুইনকে ৯ মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ৪৪ মিনিটে দ্বিতীয় ফাউলে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। রেফারির এই দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে।


