Sports
রেকর্ড ৭৮ গোল, ১ দিন পিছিয়ে মেসি, এমবাপ্পের ‘সেঞ্চুরি’—চ্যাম্পিয়নস লিগে যত রেকর্ড
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ হলো ‘ম্যাচ ডে ২’–এর খেলা। গত মঙ্গলবার ও বুধবার রাত মিলিয়ে এই ‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচ অনুষ্ঠিত হয়। দারুণ কিছু রেকর্ড হয়েছে এবার। আসুন জেনে নিই—
লেখক খেলা ডেস্ক89K বার পড়া

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ হলো ‘ম্যাচ ডে ২’–এর খেলা। গত মঙ্গলবার ও বুধবার রাত মিলিয়ে এই ‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচ অনুষ্ঠিত হয়। দারুণ কিছু রেকর্ড হয়েছে এবার। আসুন জেনে নিই—
৭৮
‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচে ৭৮ গোল হয়েছে। চ্যাম্পিয়নস লিগে এক সপ্তাহের ম্যাচে (দুই দিনের সূচি মিলিয়ে) বা একটি ‘ম্যাচউইকে’ এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। গত মৌসুমে ‘ম্যাচ ডে৩’-তে ১৮ ম্যাচে ৭১ গোলের রেকর্ড পেছনে পড়ল।


