অলিম্পিকো স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩–১ গোলে এগিয়ে ছিল এএস রোমা। মিনিট দশেক পর যখন শেষ বাঁশি বাজল, স্কোরলাইন দেখে চোখ ছানাবড়া হওয়ার জোগার। ৭ মিনিট ৪৩ সেকেন্ডের মধ্যে ৩ গোল করে উল্টো রোমাকেই ৪–৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ!
চ্যাম্পিয়নস লিগের ভক্ত হলে রিয়ালের এমন ঘুরে দাঁড়ানো দেখে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। রোমার দর্শক হতাশ হয়ে মাঠ ছাড়ার সময় বলতে পারেন, ‘ওই তো, ওরা এমন করেই জেতে!’