Sports
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ এবার নিবন্ধন বেড়েছে ১৫ লাখ
সভার উপলক্ষ ছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যাঁর আমন্ত্রণে আজ বিকেলের এ আয়োজন, সেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সূচনা বক্তব্যে প্রতিভা অন্বেষণ কার্যক্
লেখক ক্রীড়া প্রতিবেদক120K বার পড়া

সভার উপলক্ষ ছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যাঁর আমন্ত্রণে আজ বিকেলের এ আয়োজন, সেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সূচনা বক্তব্যে প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর সম্পর্কে বিস্তারিত জানালেন।
কথোপকথনের দিকে গড়ানো আলোচনাটি ক্রমেই ব্যানারে প্রদর্শিত নির্দিষ্ট বিষয় ছাড়িয়ে ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনের নানা শাখা–প্রশাখায়। যেটি অবচেতনে একটি প্রশ্নও তুলে দেয়—‘নতুন কুঁড়ি’রা বড় হবে কোন পথে?


