Sports
হুতিদের হামলায় সৌদি লিগে স্থগিত রোনালদোদের ম্যাচ
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে সৌদি আরবের বিভিন্ন এলাকা। যুদ্ধের এই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে দেশটির ফুটবল মাঠেও। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ স
লেখক খেলা ডেস্ক150K বার পড়া
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে সৌদি আরবের বিভিন্ন এলাকা। যুদ্ধের এই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে দেশটির ফুটবল মাঠেও। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
গত রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। লিগের নবম রাউন্ডের এই ম্যাচগুলো স্থগিতের কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


