Sports
বাংলাদেশের জন্য ইংল্যান্ডের টেস্ট-পরিকল্পনায় নতুন ভাবনা
আগামী বছরের বাংলাদেশ সফর সামনে রেখে টেস্ট দলের পরিকল্পনায় নতুন করে ভাবছে ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ তো থাকছেই, পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দুই
লেখক খেলা ডেস্ক41K বার পড়া

আগামী বছরের বাংলাদেশ সফর সামনে রেখে টেস্ট দলের পরিকল্পনায় নতুন করে ভাবছে ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ তো থাকছেই, পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, তাঁরা দলের ভারসাম্য ও স্পিন বোলিংয়ের বিকল্পগুলো নিয়ে কাজ করছেন।


