পেট ব্যথা করছিল পেদ্রির। মাঠে ভালো লাগছিল না। ডাগআউটে ইশারা দেওয়ায় ৭৩ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। ২৮ মিনিটে পিছিয়ে পড়া বার্সা তখন ৪–১ গোলে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ পর্যন্ত এ ব্যবধানেই গালাতাসারাইয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে হান্সি ফ্লিকের দল। পেদ্রিও জয়ের পর স্মরণ করিয়ে দিলেন একটি কথা, ‘আমরা গোল পাব কি না, তা নিয়ে (মৌসুমের শুরুতে) বেশ কথা হয়েছে। সে সামর্থ্য দলের যে আছে, আমরা তা দেখিয়ে দিচ্ছি।’
মৌসুমে প্রথম ১০ ম্যাচেই জয়। সেই পথে বার্সা করেছে ৪৩ গোল! অর্থাৎ, ম্যাচ প্রতি গোলগড় এক হালির একটু বেশি—৪.৩টি করে। হজম মাত্র ৯টি।