Sports
অস্ট্রেলিয়ার রেনশর ম্যাচে প্রথম হার দেখলেন অধিনায়ক বাভুমা
ম্যাচটা রেনশর বললে কী বাড়াবাড়ি হয়? উত্তরটা বোধ হয় না!
লেখক খেলা ডেস্ক20K বার পড়া

ম্যাচটা রেনশর বললে কী বাড়াবাড়ি হয়? উত্তরটা বোধ হয় না!
দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কেউ ফিফটিই পাননি। রেনশ সেখানে প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছে ৮২ রান।
ডারবানে রেনশর ম্যাচটাতে শেষ পর্যন্ত ২১৪ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৯০ রান করে, দক্ষিণ আফ্রিকা করতে পারে ২৮৪ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১৪ রান করে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে।
৪২১ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ দিনের দ্বিতীয় সেশনে ২০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা, তাদের হয়ে মার্করামের একার লড়াই আর অবিশ্বাস্য কিছুতে রূপ নেয়নি। এই প্রথম দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে টেস্ট হারলেন টেম্বা বাভুমা। আগের ১২ টেস্টের ১১টিতে জিতেছিলেন তিনি, একটি ড্র।


