Sports
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটি আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু গ্যালারিতে বসে সেই লড়াই দেখার প্রতিযোগিতা এরই মধ্যে জমে উঠেছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো মাঠে বসে দেখতে আগ্রহের যেন শেষ নেই দর্শকদের। টিকিটের জন্য আব
লেখক খেলা ডেস্ক141K বার পড়া

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু গ্যালারিতে বসে সেই লড়াই দেখার প্রতিযোগিতা এরই মধ্যে জমে উঠেছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো মাঠে বসে দেখতে আগ্রহের যেন শেষ নেই দর্শকদের। টিকিটের জন্য আবেদনের সংখ্যা দেখলেই সেটা বোঝা যায়।
বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনপ্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন এসেছে। এসব টিকিটের জন্য নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন।


