জয়ের পর খেলোয়াড়দের প্রতি কভেন্ট্রি সিটি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পরামর্শ, পা মাটিতেই রাখতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব? প্রিমিয়ার লিগে গতকাল রাতে কভেন্ট্রি অ্যারেনায় যা ঘটে গেছে, তাতে ল্যাম্পার্ডের শিষ্যদের আকাশে ওড়ার কথা!
নিউক্যাসল ইউনাইটেড এখন মাঝ–টেবিলের দল হলেও ইংলিশ ফুটবলে কুলীন ক্লাবগুলোর একটি। কভেন্ট্রি তাদের মুখোমুখি হওয়ার আগে ছিল প্রিমিয়ার লিগে অবনমন তালিকায়। অসম শক্তির এ ম্যাচেই কি না কভেন্ট্রি জিতেছে ৪-১ গোলে!