২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্ট সামনে রেখে আগামী বুধবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পুরুষ হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প। এ প্রতিযোগিতার জন্য আজ ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার গেরহার্ড।
ঘোষিত দলে নেই কোনো নতুন মুখ। তবে সর্বশেষ এশিয়ান গেমসের দলে না থাকলেও এই দলে ডাক পেয়েছেন মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন, নাহিয়ান শুভ, তৈয়ব আলী, মো. আবদুল্লাহ ও তানভীর রহমান।