Sports
সিটি সমর্থকেরা অ্যানফিল্ডে কলা দেখালেন কেন
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই লিভারপুল–সমর্থকদের বিদ্রূপের মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যানফিল্ডে সিটির বিপক্ষে ব্যানার ও স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন স্
লেখক খেলা ডেস্ক94K বার পড়া
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই লিভারপুল–সমর্থকদের বিদ্রূপের মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যানফিল্ডে সিটির বিপক্ষে ব্যানার ও স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাগতিক সমর্থকেরা।
তবে সেই উত্তপ্ত পরিবেশে সিটি–সমর্থকদের হাতে দেখা গেল অদ্ভুত এক বস্তু—হলুদ রঙের শত শত ফোলানো কলা। কেন এই কলা? এর সঙ্গে কি আর্থিক বিতর্কের কোনো সম্পর্ক আছে?
না, কলার এই প্রদর্শন সিটির আর্থিক বিতর্কের জবাব দেওয়ার জন্য হঠাৎ করে তৈরি কোনো কৌশল নয়। এর শিকড় প্রায় ৪০ বছর আগের ম্যানচেস্টার সিটির সমর্থক-সংস্কৃতিতে। তবে লিভারপুলের মাঠে এই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পেছনে ছিল বিশেষ বার্তা।


