Sports
ফিলিপাইনের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিদায়
অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় বাধা ছিল ফিলিপাইন। কিন্তু সেই বাধা পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ফিলিপাইনকে আটকে রেখে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ৭৩ মিনিটে পিছিয়ে পড়া
লেখক ক্রীড়া প্রতিবেদক108K বার পড়া

অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় বাধা ছিল ফিলিপাইন। কিন্তু সেই বাধা পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ফিলিপাইনকে আটকে রেখে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ৭৩ মিনিটে পিছিয়ে পড়ার পর ৯০ ও যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে ৩–০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
উজবেকিস্তানের তাসখন্দে আজকের এই হারেই শেষ হয়েছে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ফিলিপাইনের বিপক্ষে হারে তা আর ধরে রাখা গেল না। ফিলিপাইনের হয়ে জোড়া গোল করেছেন নোয়েল গ্রেঞ্জার। অন্য গোলটি মায়ারোজ বাসকারার।


